[ দেশজুড়ে ]
ছেলেকে মারধর করে রুমে তালাবদ্ধ, খুলতেই যা দেখলেন বাবা-মা
ফাইল ছবি
কক্সবাজারের চকরিয়ায় মারধরের পর রুমে তালাবদ্ব করে রাখায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ছেলে তাওসীফ। শনিবার সকালে ঝুলন্ত লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
এর আগে শুক্রবার সন্ধ্যায় উপজেলার সাহারবিল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড শাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। ১৮ বছের বয়সী তাওসীফ ওই এলাকার মো. ছাবের আহমেদের ছেলে।
তাওসীফের মা বলেন, কয়েকদিন ধরে ছেলে ও বাবার মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার সকালে আমি ও তার বাবা তাওসীফকে মারধর করি। পরে তাকে রুমে তালাবদ্ধ করে রাখা হয়। সন্ধ্যায় তালা খুলে দেখতে পাই ফ্যানের সঙ্গে ঝুলে আছে ছেলের নিথর দেহ।
চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, খবর পেয়ে রাতেই লাশটি উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!