[ দেশজুড়ে ]
নোয়াখালীতে কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
ফাইল ফটো
নোয়াখালীর সদর উপজেলায় মো. ইয়াছিন নামে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের হাসনপুরের কবির মাস্টার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত মো. ইয়াছিন একই এলাকার জামাল উদ্দিনের ছেলে। ইয়াছিন সোনাপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
জানা যায়, মৃত ইয়াছিনের পরিবারের সদস্যরা ঢাকায় বসবাস করেন। ইয়াছিনের বাবা মারা যাওয়ার পর থেকে তিনি গ্রামের বাড়িতে একাই থাকতেন। শুক্রবার ভোরে তিনি নিজের শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ইয়াছিনের কোনো সাড়াশব্দ না পেয়ে বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে তার ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সুধারাম মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!