ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ছোট ভাইয়ের স্ত্রীর কিল-ঘুষিতে প্রাণ গেল ভাসুরের

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৫, ১১ নভেম্বর ২০২২
ছোট ভাইয়ের স্ত্রীর কিল-ঘুষিতে প্রাণ গেল ভাসুরের
ফাইল ছবি

বগুড়ার কাহালুতে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের স্ত্রীর কিল-ঘুষিতে ভাসুর আব্দুল গফুর নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার পাইকড় ইউনিয়নের পলি ভুগইল মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ৬৮ বছর বয়সী গফুর একই গ্রামের বাসিন্দা। আটক ৪৬ বছরের জোসনা বেগম নিহত ছোট ভাই চাঁন মিয়ার স্ত্রী।

নিহতের স্বজনদের বরাত দিয়ে কাহালু থানার ওসি মো. আমবার হোসেন বলেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে চাঁন মিয়ার সঙ্গে বিরোধ চলছিল গফুরের। শুক্রবার সকালে সেই জমিতে কোদাল দিয়ে মাটি কাটছিলেন জোসনা। পরে তাকে মাটি কাটতে নিষেধ করেন গফুর। এ নিয়ে দুজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভাসুরকে কিল-ঘুষি মারতে থাকেন ছোট ভাইয়ের স্ত্রী। এতে ঘটনাস্থলেই গফুর মারা যান। পরে স্থানীয়রা জোসনাকে ধরে পুলিশে খবর দেয়। এরপর তাকে আটক করে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!