[ দেশজুড়ে ]
বগুড়ায় আইনজীবীকে কুপিয়ে হত্যা
ছবি: ডেইলি বাংলাদেশ
বগুড়ায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আহত হওয়া সেই শিক্ষানবীশ আইনজীবী আব্দুল বারী চাঁন মারা গেছেন।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমার মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তার মারা যান তিনি। এর আগে ১ নভেম্বর সকালে সদরের চকফরিদ এলাকায় তাকে কুপিয়ে আহত করা হয়।
নিহত আব্দুল বারী চাঁন চকফরিদ এলাকার মৃত কবেজ উদ্দিনের ছেলে। তিনি বগুড়া জজ আদালতে শিক্ষানবীশ আইনজীবী হিসেবে কাজ করতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির এএসআই রকিবুল হাসান।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) বাবু কুমার সাহা বলেন, আব্দুল বারীর ওপর হামলার ঘটনায় ঐদিন রাতেই সদর থানায় মামলা করেন তার স্ত্রী রুনা মাহমুদ। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে আর তিনজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
তিনি আরো বলেন, লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। জড়িতদের এখনো গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!