[ দেশজুড়ে ]
স্বামীর সঙ্গে অভিমান: বিষপানে প্রাণ দিলেন পারভীন
ফাইল ছবি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় স্বামীর সঙ্গে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছেন পারভীন বেগম নামে এক গৃহবধূ।
বুধবার রাতে উপজেলার ইসলামপুর ইউপির শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। পারভীন বেগম ওই গ্রামের রায়হান মিয়ার স্ত্রী।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার ওসি তদন্ত আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, স্বামী রায়হান মিয়ার সঙ্গে বাগবিতণ্ডা হয় পারভীনের। এতে অভিমান করে বুধবার রাতে বিষপান করেন তিনি। বৃহস্পতিবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!