[ দেশজুড়ে ]
অবৈধভাবে বালু উত্তোলন করায় লাখ টাকা জরিমানা
ফাইল ছবি
চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নুরুল আবছার নামে এক যুবককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান।
সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, পুঁইছড়ি নাপোড়া ভিলেজারপাড়া ছড়া থেকে বালু উত্তোলন করছিলেন নুরুল আবছার। ওই সময় বালু মহাল ও মাটি ব্যবস্থপনা আইনে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ভবিষ্যতে অবৈধভাবে বালু উত্তোলন করবেন না মর্মে মুচলেকা নেয়া হয়। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
জরিমানা
লিংক সফলভাবে কপি হয়েছে!