ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মেহেরপুরে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০২, ২ নভেম্বর ২০২২
মেহেরপুরে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুরের গাংনীতে ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে দুটি দোকানে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার দুপুরে গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের চারচারা বাজারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ। এ সময় মেহেরপুর জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. তাজিমুল হক উপস্থিত ছিলেন।

অভিযানে সাহারবাটি বাজারের মেসার্স বিশ্বাস ট্রেডার্স নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রচুর মেয়াদ উত্তীর্ণ পণ্য জব্দ করা হয়। ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মেসার্স ফেরদৌস স্টোরকে চিনিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয়। এ সময় ব্যবসায়ী ও জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!