[ দেশজুড়ে ]
আখাউড়ায় ১৬০ বোতল স্কাফ সিরাপসহ আটক ২
আটকরা। ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৬০ বোতল স্কাফসহ দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের ব্রাহ্মণবাড়িয়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটকরা হলেন- উপজেলার দক্ষিণ ইউপির কল্যাণপুর গ্রামের বাবুল মিয়া ও নুরপুর গ্রামের সোহেল মিয়া প্রকাশ উজ্জল। এর আগে সোমবার রাতে নুরপুর এলাকায় অভিযান চালিয়ে স্কাফ সিরাপসহ তাদের আটক করা হয়।
আখাউড়া থানার ওসি মো.আসাদুল ইসলাম জানান, সোমবার রাতে অভিযান চালিয়ে ১৬০ স্কাফসহ তাদের আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!