[ দেশজুড়ে ]
ফেসবুক স্ট্যাটাস নিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল কিশোরের
নিহত রাকিবুল ইসলাম
চট্টগ্রাম নগরের বাকলিয়ায় ফেসবুক স্ট্যাটাসের জেরে ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম নামে এক কিশোর নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান তিনি।
এর আগে, বিকেলে ঘাটকূল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাকিবুল নগরের চান্দগাঁও থানার খাজা রোডের কমিশনার গলির মোহাম্মদ শরীফের ছেলে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, ছুরিকাঘাতে আহত রাকিবুল ইসলাম নামে এক কিশোরকে হাসপাতালের জরুরি বিভাগে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতালের ২৭ নম্বর ওয়ার্ডে রাখা হয়েছে।
বাকলিয়া থানার ওসি আব্দুর রহিম বলেন, ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম নিহত হন। ঘটনায় জড়িত দুজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!