ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

প্রেমিকার ভাইয়ের ছুরিকাঘাতে প্রেমিক খুন 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৭, ১৮ অক্টোবর ২০২২
প্রেমিকার ভাইয়ের ছুরিকাঘাতে প্রেমিক খুন 
নিহত সজিব মিয়া। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে সজিব মিয়া নামে এক যুবক প্রেমিকার ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহত সজিব নান্দাইল উপজেলার বীরবেতাগৈর ইউপির বীরকামট খালী গ্রামের কৃষক মো. নাজিম উদ্দিনের ছেলে।

গতকাল সোমবার সন্ধ্যায় ত্রিশাল উপজেলার চরমাদাখালী নতুন চর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

জানা গেছে, নান্দাইল, ত্রিশাল, গফরগাঁও উপজেলার সংযোগ স্থলের গফরগাঁও উপজেলার চরমছলন্দ উত্তর নয়াপাড়া গ্রামের সুলতান উদ্দিনের মেয়ে সাদিয়ার সঙ্গে সজিবের প্রেমের সম্পর্ক ছিল। সোমবার বিকেলে সজিব তার বন্ধু তাওহীদকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে প্রেমিক সাদিয়ার সঙ্গে দেখা করতে যায়।

আরো পড়ুন >>> বরের হাত ধোয়ানোর বকশিশ নিয়ে সংঘর্ষ, বিয়ে পণ্ড

সজিব তার প্রেমিকার বাড়িতে না গিয়ে তিন উপজেলার সংযোগ স্থলের একটি রাস্তায় দাঁড়িয়ে প্রেমিকার সঙ্গে করে সাক্ষাৎ করেন।  প্রেমিকার ভাই বিষয়টি দেখতে পেয়ে সজীবকে ছুরিকাঘাতে আহত করে। 

এ সময় সঙ্গে থাকা তার বন্ধু তাকে উদ্ধার প্রথমে সিএনজি যোগে বীরকামট খালী দক্ষিণ বাজারে নিয়ে আসে। পরে অবস্থার অবনতি ঘটলে পরিবারের সহযোগিতায় দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সেখানে রাত ৯টার তার মৃত্যু হয়।

নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, নিহতের বাড়ি নান্দাইল হলেও যেহেতু ঘটনা ত্রিশাল তাই ত্রিশাল থানায় মামলা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!