ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চাঁদপুরে পুলিশের ওপর যুবদলের হামলা

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪১, ৩০ অক্টোবর ২০২২
চাঁদপুরে পুলিশের ওপর যুবদলের হামলা
হাজীগঞ্জ থানা, চাঁদপুর

চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়েছেন যুবদলের নেতাকর্মীরা। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

শনিবার বিকেলে হাজীগঞ্জ পূর্ব বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম।

তিনি জানান, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি হাজীগঞ্জ পূর্ব বাজার ব্রিজের কাছে এসে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন তারা। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআর/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!