[ দেশজুড়ে ]
লালমনিরহাটে যুবদল নেতাসহ আটক ৩
মাদকসহ আটককৃত তিনজন- ছবি: সংগৃহীত
লালমনিরহাটে যুবদল নেতার বাড়ি থেকে মাদকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে জেলা শহরের সাপটানা আদর্শপাড়া থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- আদর্শপাড়ার আবুল কাশেমের ছেলে যুবদল নেতা ৪০ বছর বয়সী এরশাদুল হক, তার স্ত্রী রুনা বেগম ও বড় ভাই নুরুজ্জামান।
লালমনিরহাট সদর থানার ওসি এরশাদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আদর্শপাড়ায় অভিযান চালায় পুলিশ। এ সময় যুবদল নেতা এরশাদুলের বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে কবুতরের বাসা ও কাঠের স্তূপ থেকে ১৪ গ্রাম হেরোইন, ৭৫ পিস ইয়াবা, ৬৩ বোতল ফেনসিডিল, সাড়ে তিন কেজি গাঁজা ও চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এরপর স্ত্রী, বড় ভাইসহ যুবদল নেতা এরশাদুলকে আটক করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমআর/এমআরকে/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!