[ দেশজুড়ে ]
সিলেটে যুবদল নেতা মকসুদ কারাগারে
যুবদল নেতা মকসুদ আহমদ
সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে আটক করা হয়েছে। পুরোনো একটি মামলায় র্যাব-৯ তাকে বুধবার ভোররাতে সিলেটের দক্ষিণ সুরমার মোল্লারগাঁও থেকে আটক করে।
পরে বিকেলে কোতোয়ালি থানা পুলিশ মকসুদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
গত শনিবার জেলা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলনের পর অনুষ্ঠিত কাউন্সিলে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মকসুদ আহমদ। আর তার বিরুদ্ধে থাকা মামলাগুলোতে পলাতক ছিলেন তিনি।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, পুরোনো একটি নাশকতার মামলায় মকসুদকে র্যাব আটক করে তাদের কাছে সোপর্দ করে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!