ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চাঁদপুরে যুবদল নেতা সালাউদ্দিন গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৩:০২, ৬ সেপ্টেম্বর ২০২২
চাঁদপুরে যুবদল নেতা সালাউদ্দিন গ্রেফতার
গ্রেফতার সালাউদ্দিন বেপারী

চাঁদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন বেপারীকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

সোমবার বিকেলে শহরের ট্রাকঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়।

জানা যায়, ২০১৫ সালে পুলিশের দায়ের করা রাজনৈতিক মামলায় ওয়ারেন্ট থাকায় চাঁদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন বেপারীকে গ্রেফতার করে পুলিশ। চাঁদপুর সদর মডেল থানায় পুলিশের দায়ের করা জি আর ৪১/১৫ মামলার আসামি ছিলেন তিনি। আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানান, মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!