ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে অস্ত্র মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫২, ২৫ অক্টোবর ২০২২
সিরাজগঞ্জে অস্ত্র মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড
ফাইল ফটো

সিরাজগঞ্জের মামলায় রেজাউল করিম নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনাল-৬ এর বিচারক সুপ্রিয়া রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রেজাউল করিম উল্লাপাড়া উপজেলার কোনাবাড়ি গ্রামের খলিল সরদারের ছেলে।

সিরাজগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি জামিনে মুক্ত থাকলেও আজ আদালতে হাজির ছিলেন। তার উপস্থিতিতেই আদালত এ রায় দেন। রায়ের পর আসামিকে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

জানা যায়, ২০১৫ সালের ৩১ ডিসেম্বর রাতে উল্লাপাড়া ও সলঙ্গায় অভিযান চালান র‌্যাব-১২ এর সদস্যরা। উল্লাপাড়া উপজেলার কোনাবাড়ি একতা ক্লাব এলাকায় অভিযান চলাকালে রেজাউল করিমকে আটক করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় উল্লাপাড়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়। মামলা চলাকালে ১০ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় রেজাউল করিমকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!