ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বগুড়ায় শিশুকে ধর্ষণের পর হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৩, ২৩ অক্টোবর ২০২২
বগুড়ায় শিশুকে ধর্ষণের পর হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড
মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি (ছবি: ডেইলি বাংলাদেশ)

বগুড়ায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার মামলায় চারজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এ সময় প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-২ এর বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর রোববার দুপুরে এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- বগুড়ার ধুনট উপজেলার নশরতপুর গ্রামের মোজাম্মেলের ছেলে বাপ্পি আহম্মেদ (২৪), দলিল উদ্দিন তালুকদারের ছেলে কামাল পাশা (৩৭), ছানোয়ার হোসেনের ছেলে শামিম রেজা (২৪) এবং মৃত সাহেব আলীর ছেলে লাভলু শেখ (২৩)।

মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৪ ডিসেম্বর নশরতপুর গ্রামে ইসলামি জালসা চলাকালে আসামিরা শিশু মাহি উম্মে তাবাসসুমকে বাদাম কিনে দেওয়ার কথা বলে পাশের স্কুলে ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন। পরে মরদেহ বাঁশঝাড়ে ফেলে দেন। ওই ঘটনায় শিশু মাহির বাবা বাদী হয়ে মামলা করলে আদালত এই রায় দেয়।

রাষ্ট্রপক্ষের স্পেশাল পিপি অ্যাডভোকেট আশিকুর রহমান সুজন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!