খুলনার ৪ উপকূলবাসীর জন্য বরাদ্দ ৩০ টন চাল
খুলনায় ৪ উপকূলবাসীর জন্য ৩০ টন জি-আর চাল বরাদ্দ করেছে জেলা প্রশাসন। সোমবার বিকেল থেকে আশ্রয়কেন্দ্রে চাল বিতরণ করা হয়। ঘূর্ণিঝড় সিত্রাংয়ে প্রাণহানি এড়াতে উপকূলবাসীদের পার্শ্ববর্তী আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
ত্রাণ ও পূর্ণবাসন অধিদফতরের সূত্র জানায়, জেলায় ৪০৯ টি আশ্রয়কেন্দ্রে ২’লাখ ৭৩ হাজার ৮৫০ জনের আশ্রয় নেয়ার সুযোগ রয়েছে। কয়রা ও পাইকগাছা উপজেলা এলাকার বিপদগ্রস্ত মানুষ আশ্রয়কেন্দ্রে আসতে শুরু করেছে। মধ্যরাত নাগাদ গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় রূপ নেবে সিত্রাং।
এদিকে, জেলা প্রশাসক কার্যালয়ে সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। ফায়ার সার্ভিস প্রস্তুত রয়েছে। জেলা ত্রাণ ও পূনর্বাসন অধিদফতর কয়রা উপজেলায় ১০ টন চাল, নগদ ২ লাখ টাকা, ৪০০ প্যাকেট শুকনো খাবার, পাইকগাছা উপজেলায় ৬ টন চাল, ১লাখ নগদ টাকা, ২০০ প্যাকেট শুকনো খাবার, দাকোপ উপজেলায় ১০ টন চাল, ১.৫০ লাখ টাকা, ৩০০ প্যাকেট শুকনো খাবার, বটিয়াঘাটা উপজেলায় ৪ টন চাল, ৫০ হাজার নগদ টাকা ও ১০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ করা হয়েছে। প্রতি পরিবারে ১০ কেজি চাল, ১ কেজি ডাল,১ লিটার সয়াবিন, ১ কেজি চিনি ও ১ কেজি লবণ বরাদ্দ করা হয়েছে। এ ছাড়াও ফায়ার সার্ভিসকে সার্বক্ষণিক প্রস্তুত থাকতে বলা হয়েছে।