ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বেপরোয়া গতির বাসচাপায় সড়কে নিথর রিকশাচালক

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৪, ২৩ অক্টোবর ২০২২
বেপরোয়া গতির বাসচাপায় সড়কে নিথর রিকশাচালক
ছবি: ডেইলি বাংলাদেশ

আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের ছুড়িকাটা নামক স্থানে বাসচাপায় জব্বার শরীফ (৬০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এ সময় রিকশার তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

নিহত রিকশাচালক জব্বার শরীফ আমতলী সদর ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের মৃত কাসেম আলী শরিফের ছেলে।

জানা গেছে, রোববার বেলা পৌনে ১১টার দিকে রিকশাচালক জব্বার শরিফ যাত্রী নিয়ে ছুড়িকাটা থেকে আঞ্চলিক মহাসড়ক দিয়ে আমতলী শহরে যাচ্ছিলেন। এ সময় কলাপাড়া থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির সাগর ক্লাসিক নামে একটি বাস রিকশাটিকে চাপা দেয়। এতে রিকশাচালক জব্বার শরিফ ঘটনাস্থলেই মারা যান। এ সময় রিকশায় থাকা যাত্রী ফাহিমা (৪০) বাদল শরিফ (৫০) ও তার ছেলে বাকি বিল্লাহ (৮) গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে‌ আমতলী হাসপাতালে ভর্তি করেন। 

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, বাসটিকে হেফাজতে নেয়া হয়েছে। জব্বার শরীফের মরদেহ উদ্ধার করে আমতলী থানায় আনা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: বাসচাপা
লিংক সফলভাবে কপি হয়েছে!