ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৫, ১৪ সেপ্টেম্বর ২০২২
বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
ফাইল ছবি

রাজবাড়ীর কালুখালী উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ডের পাশে ফায়ার সার্ভিসের সামনে বাসচাপায় হাসান আলী নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার দুপুর ১টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান আলী কুষ্টিয়া সদর উপজেলার বাঘিয়াপাড়া এলাকার ওমর আলীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পাংশা হাইওয়ে থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, মোটরসাইকেলে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন হাসান। কালুখালী ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে ঢাকাগামী লালন পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!