[ দেশজুড়ে ]
সিসিটিভি ক্যামেরা ধরিয়ে দিল চোরকে
ছবি: ডেইলি বাংলাদেশ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী ফাঁড়ির পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে স্বাধীন (২৩) নামে এক চোরকে আটক করেছে।
আটককৃত স্বাধীন গাজীপুরা গ্রামের গাজী মাসুদের ছেলে।
গোপালদী তদন্ত কেন্দ্রের এসআই শহিদুল ইসলাম জানান, গত ২২ সেপ্টম্বর উপজেলার গোপালদী বাজারের মুছার মালিকানাধীন দালানের ৫ম তলার ভাড়াটিয়া ইউপি সদস্য জামির হোসেনের বাড়িতে চুরি হয়। সেখান থেকে ১০ লাখ টাকার মালামাল নিয়ে যান চোর।
পরে ওই দিনই জামির আড়াইহাজার থানায় একটি অভিযোগ দায়ের করেন। এসআই শহিদুল দীর্ঘদিন তদন্ত করে সিসিটিভির ফুটেজ দেখে স্বাধীনকে শনাক্ত করেন। পরে শুক্রবার রাত ২টায় তাকে আটক করা হয়। শনিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। তার সঙ্গে আরো একজন জড়িত আছেন বলে পুলিশের নিকট জানিয়েছেন স্বাধীন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!