[ দেশজুড়ে ]
আখাউড়ায় চোর চক্রের ৪ সদস্য আটক
আটককৃতরা- ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশেষ অভিযান চালিয়ে পেশাদার চোর চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ দুইটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে আটককৃতদের জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, সোমবার রাতে আখাউড়া পৌর এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের অহিদ মিয়ার ছেলে মাসুক মিয়া, কেনা গ্রামের আবু লাল মোল্লার ছেলে কাশেম মোল্লা, একই গ্রামের ইউসুফ আলীর ছেলে শরীফ এবং বুধন্তী এলাকার শিশু মিয়ার ছেলে এরশাদ মিয়া।
আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ দুইটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়েছে। তারা চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। দুপুরে আটককৃতদেরকে জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!