ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে মোটরসাইকেলসহ চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৯, ১১ সেপ্টেম্বর ২০২২
লক্ষ্মীপুরে মোটরসাইকেলসহ চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার
গ্রেফতারকৃতরা- ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরে চুরি হওয়া পাঁচটি মোটরসাইকেল ও একটি অটোরিকশাসহ চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দুপুরে সদর মডেল থানায় সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার আবুল কাশেমের ছেলে মোবারক হোসেন, সদর থানার জামালের ছেলে মো. বেলাল, চাঁদপুর জেলার কচুয়া থানার মো. হাসেমের ছেলে মো. ছাত্তার এবং আব্দুস সালামের ছেলে মো. সোহেল।

পুলিশ জানায়, শনিবার চোর চক্রের প্রধান মোবারকসহ তিনজনকে একটি অটোসহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁদপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় আরো দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের প্রত্যেকের বিরুদ্ধে সদর থানাসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!