ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে পোশাক কারখানার দেয়াল ধসে শ্রমিক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৭, ২১ অক্টোবর ২০২২
নারায়ণগঞ্জে পোশাক কারখানার দেয়াল ধসে শ্রমিক নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জ ফতুল্লায় একটি পোশাক তৈরি কারখানার দেয়াল ধসে মো. জুয়েল খাঁ নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার রঘুনুদ্দিন গ্রামের কালু খাঁর ছেলে। জুয়েল ফতুল্লা মডেল থানার মুসলিমনগর নয়বাজার এলাকায় বসবাস করতেন। তিনি ঐ কারখানায় জেনারেটর অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সৈয়দ আজিজুল হক জানান, নিহত জুয়েলের কাজ করার স্থানের পাশে একই মালিকের চারতলা একটি বিল্ডিংয়ের ছাদ ও সাইডের দেয়াল ভাঙার কাজ চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বিল্ডিং ভাঙার কাজ করে নিজ নিজ বাসায় চলে যান শ্রমিকরা। শুক্রবার ভাঙার কোনো কাজ চলছিলনা। ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার ভাঙা অংশের সাইড দেয়াল ধসে পড়ায় জুয়েল নিহত হন।

তিনি আরো জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!