[ দেশজুড়ে ]
অটোরিকশা-ভটভটির সংঘর্ষে বৃদ্ধ নিহত
ফাইল ফটো
বগুড়ার ধুনটে অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে রনজু মিয়া নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
শুক্রবার সকালে ধুনট সরকারি ডিগ্রি কলেজের সামনে ধুনট-জোড়শিমুল সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রনজু মিয়া বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া এলাকার হোসেন আলী প্রামানিকের ছেলে। আহতরা হলেন- সারিয়াকান্দি উপজেলার কড়িতলা এলাকার মনির হোসেনের ছেলে দুদু সরকার, মথুরাপাড়া এলাকার অসিম উদ্দিনের ছেলে বোচা মন্ডল এবং তার স্ত্রী কোহিনূর খাতুন।
এ দুর্ঘটনা আহত দুদু সরকার জানান, অটোরিকশাটি শেরপুর থেকে চারজন যাত্রী নিয়ে সারিয়াকান্দির কড়িতলায় যাচ্ছিল। পথে ধুনট সরকারি ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে অটোরিকশাটির বিপরীত দিক থেকে আসা একটি ভাটভটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন। আহতদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রনজু মিয়াকে মৃত ঘোষণা করেন।
ধুনট থানার ওসি রবিউল ইসলাম বলেন, অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!