[ দেশজুড়ে ]
শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে পিটুনি খেলেন ৫ ছাত্রদল নেতাকর্মী
পিটুনিতে আহত ছাত্রদলের নেতাকর্মীরা
লক্ষ্মীপুরে জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে গণপিটুনি খেলেন ইউনিয়ন ছাত্রদলের নবগঠিত কমিটির ৫ নেতাকর্মী। একপর্যায়ে তাদের ধাওয়া দিয়ে বিতাড়িত করে দেয় স্থানীয় লোকজন।
বৃহস্পতিবার রাতে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের এ্যানি চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
পিটুনিতে আহত ছাত্রদল নেতাকর্মীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন। আহতরা হলেন- নবগঠিত কুশাখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ওসমান গণি, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাকিব, চৌধুরী মাহমুদুন্নবী সুজন, দিদার হোসেন, সাংগঠনিক সম্পাদক আরমান চৌধুরী ও সদস্য আরমান হোসেন।
চন্দ্রগঞ্জ থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ/আরআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ছাত্রদল
লিংক সফলভাবে কপি হয়েছে!