[ দেশজুড়ে ]
বোয়ালমারীতে ছাত্রদল নেতা আটক
নাশকতা পরিকল্পনার অভিযোগে বোয়ালমারীতে ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ।
সোমবার বোয়ালমারী থানার ওসি মিজানুর রহমান সালেহ এ তথ্য নিশ্চিত করেন।
এরআগে রোববার রাতে বোয়ালমারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ রুবেল মৃধাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, নিরাপদ সড়ক চাই আন্দোলনে নামা শিক্ষার্থীদের উস্কানী দেয়ার ও নাশকতার পরিকল্পনার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।
এদিকে ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনানা হোসেন অনু ও সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস এক বিবৃতিতে তাকে মিথ্যা অভিযোগে আটক করা হয়েছে উল্লেখ করে নিন্দা ও মুক্তির দাবি জানান।
বোয়ালমারী ওসি মিজানুর রহমান, রুবেলের বিরুদ্ধে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে।
ডেইলি বাংলাদেশ/আরএস
ডেইলি-বাংলাদেশ/এম ইউ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!