[ দেশজুড়ে ]
পটুয়াখালীতে ২ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড
পটুয়াখালীতে ২ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে পটুয়াখালী বিশেষ দায়রা ও জেলা জজ আদালতের বিচারক মোঃ শহিদুল্লাহ এ রায় দেন।
মাদক মামলায় ইমাম হোসেন ও বাছের শরীফ নামের দুই যুবককে পৃথক মেয়াদে কারাদণ্ড দেয় আদালত।
রাষ্ট্র পক্ষের আইনজীবি আরিফুল হক টিটো জানান, ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর দশমিনা থানার এসআই শাহিনুর ইসলাম রনগোপালদী এলাকা থেকে ইমাম ও বাছেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০৫ টি ইয়াবা উদ্ধার করা হয়। ২০১৫ সালে ২৯ অক্টোবর এসআই জেহাদুল কবির দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জ দাখিল করেন।
পটুয়াখালী বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ শহিদুল্লাহ বুধবার দুপুরে অভিযুক্ত ইমামকে ৫ বছর কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জড়িমানা করেন। বাছেরকে ৩ বছরের কারাদণ্ড এবং ৩ হাজার টাকা জরিমানা করেন।
আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. হুমায়ুন কবির ও অ্যাড. পবিত্র সরকার।
ডেইলি বাংলাদেশ/জেডএম
ডেইলি-বাংলাদেশ/এম ইউ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!