ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মেহেরপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৫, ২০ অক্টোবর ২০২২
মেহেরপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
প্রতীকী ছবি

মেহেরপুরে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি আবু সিদ্দিককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে মেহেরপুর জেলহাজতে পাঠানো হয়। এর আগে, বুধবার রাতে সদর থানা পুলিশ সিদ্দিককে তার বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আবু সিদ্দিক মেহেরপুর শহরের শেখপাড়া এলাকার মসলেম আলীর ছেলে।

জানা যায়, মাদক মামলায় আবু সিদ্দিককে আদালত এক বছর সাজা প্রদান করেন। তখন থেকে তিনি পলাতক ছিলেন।

মেহেরপুর সদর থানার ওসি রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আবু সিদ্দিককে সকালে আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!