ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চমেকে দুই দালাল আটক

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৯, ১৭ অক্টোবর ২০২২
চমেকে দুই দালাল আটক
চমেক হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে দুই দালাল আটক। ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ৩৩ নম্বর গাইনি ওয়ার্ড থেকে দুই দালালকে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার দুপুরে তাদের আটক করা হয়।

আটকরা হলেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দক্ষিণ হারলা এলাকার আমির আলীর বাড়ির নুর মোহাম্মদের ছেলে মো. মইন উদ্দিন ও বোয়ালখালী উপজেলার কদুরখীল তালুকদার বাড়ির মিলন দে’র ছেলে রয়েল দে। দুইজনই পৃথক দুটি ফার্মেসির কর্মচারী বলে জানা গেছে।

৩৩ নম্বর গাইনি ওয়ার্ড মাস্টার মো. কামরুজ্জামান কামরুল বলেন, হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে দুই দালালকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে। তারা বিভিন্নভাবে রোগীদের হয়রানি করতেন। আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চট্টগ্রাম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!