ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৯, ১১ অক্টোবর ২০২২
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু
ফাইল ফটো

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মোহাম্মদ সুমন নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেলে সৈকতের লাবনী পয়েন্ট থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত সুমন ঢাকার বংশালের নয়াবাজার এলাকার আবুল হোসেনের ছেলে।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে মোহাম্মদ সুমন নামে এক পর্যটক তার পরিবার নিয়ে সৈকতের লাবনী পয়েন্টে গোসল করতে নামেন। একপর্যায়ে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে সুমন সাগরে ডুবে যান সুমন। পরে লাইফ গার্ড কর্মীরা সুমনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!