ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

লাখ টাকার হেরোইনসহ যুবক আটক

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০১, ১০ অক্টোবর ২০২২
লাখ টাকার হেরোইনসহ যুবক আটক
লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী মো. রাজু আটক। ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জে লাখ টাকার হেরোইনসহ মো. রাজু নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। রোববার রাতে সদর উপজেলার বেতিলা মিতরা ইউপির অষ্টোদনা ঈদগাহ জামে মসজিদের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক রাজু সদর উপজেলার মিতরা (সরুন্ডি) গ্রামের মো. আমেজ উদ্দিনের ছেলে। 

সোমবার ডিবি ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে মানিকঞ্জ সদর থানার অষ্টোদনা ঈদগাহ জামে মসজিদের সামনে থেকে দশ গ্রাম হেরোইনসহ রাজুকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মূল্য এক লাখ টাকা।

আটক আসামির বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এ ব্যাপারে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!