[ দেশজুড়ে ]
এক কেজি হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
এক কেজি হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে এক কেজি হেরোইনসহ মাদক সম্রাট খাদেমুল ইসলাম তোতাকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
শুক্রবার সন্ধ্যায় গোদাগাড়ী পৌর এলাকার থেকে তাকে গ্রেফতার করা হয়। তোতা মহিশালবাড়ী ফকিরাপাড়া গ্রামের মাসগার আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক পারভীন আক্তার।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,পদ্মার ওপার থেকে হেরোইনের একটি বড় চালান মহিশালবাড়ী এলাকায় ভাগাভাগি হবে। এমন খবরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালকের নেতৃত্বে আমরা মহিশালবাড়ী এলাকায় আমরা ছদ্মবেশে মাদক ব্যবসায়ী খাদেমুল ইসলাম তোতার বাসায় অভিযান চালায়।
এ সময় তার ঘরে তল্লাশি চালিয়ে তোষকের নিচ থেকে ১০০ গ্রামের ১০টি প্যাকেট উদ্ধার করি। এ সময় মাদক ব্যবসায়ী তোতাকে গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, তোতার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!