ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

লোকালয়ে বিরল প্রজাতির তক্ষক

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৪, ৬ অক্টোবর ২০২২
লোকালয়ে বিরল প্রজাতির তক্ষক
উদ্ধার হওয়া তক্ষক

বাগেরহাটের মোংলায় বিরল প্রজাতির একটি তক্ষক উদ্ধার করেছে বনবিভাগ। তক্ষকটি ৯ ইঞ্চি লম্বা। এর ওজন ৩৫০ গ্রাম।

বুধবার গভীর রাতে উপজেলায় মিঠাখালী ইউনিয়নের নিলুফা বেগমের বাড়ি থেকে তক্ষকটি উদ্ধার করা হয়।

নিলুফা বলেন, কাঠ আনতে গিয়ে তক্ষকটি দেখি ঘরের বেড়ার ওপর বসে আছে। পরে স্থানীয় ইউপি সদস্য উকিল উদ্দিন ইজারাদারকে জানালে চাঁদপাই রেঞ্জের জিউধরা ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. শাহাজাহান মোক্তাদিরকে খবর দেন। এরপর বন্যপ্রাণী সংরক্ষণ টিমের সহায়তায় তক্ষকটি উদ্ধার করেন বনকর্মীরা।

চাঁদপাই রেঞ্জের জিউধরা ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. শাহাজাহান মোক্তাদির বন্যপ্রাণী রক্ষা আমাদের সবার দায়িত্ব। কিছু পাচারকারী সুন্দরবনের এ তক্ষক নিয়ে গুজব ছড়িয়ে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করে। তক্ষকটি সুন্দরবনের কাটাখালী টহল ফাঁড়ি এলাকার গহিন বনে অবমুক্ত করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!