ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নীলফামারীতে সড়কে ঝরল ২ বাইক আরোহীর প্রাণ

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৫, ৪ অক্টোবর ২০২২
নীলফামারীতে সড়কে ঝরল ২ বাইক আরোহীর প্রাণ
ফাইল ছবি

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- রাব্বী (৪০) ও সিহাব উদ্দিন (৩৫)। 

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী থানার ওসি আব্দুর রউপ জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারে পুলিশ কাজ করছে।

ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স উত্তরা ইপিজেড ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানান, ভারী কোনো যানবাহনের চাপায় হয়তো তারা নিহত হয়েছেন। তবে কোন গাড়ির চাপায় তারা নিহত হয়েছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: সড়কে ঝরল
লিংক সফলভাবে কপি হয়েছে!