[ দেশজুড়ে ]
মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল একজনের
ফাইল ছবি
চুয়াডাঙ্গার দামুড়হুদায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রায়হান নামে ৩২ বছর বয়সী এক চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার ছয়ঘরিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান হাউলী ইউনিয়নের জয়রামপুর কলোনি পাড়ার মো. ফারুক হোসেনের ছেলে।
দর্শনা থানার ওসি লুৎফুল কবির জানান, উপজেলার ছয়ঘরিয়া সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক মোটরসাইকেলচালক রায়হান নিহত হন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!