ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল স্কুলশিক্ষিকার

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৭, ২৭ সেপ্টেম্বর ২০২২
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল স্কুলশিক্ষিকার
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল স্কুলশিক্ষিকার

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রওশন আরা আদুরী নামে স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। এ সময় তার স্বামী ফিরোজ আহমেদকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার নগর ইউনিয়নের দোগাছি মন্ডলের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রওশন আরা সাতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা এবং মল্লিকপুর গ্রামের ইঞ্জিনিয়ার আহাদ আলীর মেয়ে। 

বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক। 

তিনি বলেন, সকালে ফিরোজ আহমেদ বাড়ি থেকে মোটরসাইকেলে করে স্ত্রীকে নিয়ে সাতৈল স্কুলের দিকে যাচ্ছিলেন। এ সময় দোগাছি মন্ডলের মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে বালুবোঝাই একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়েন তারা। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই মারা যান ওই স্কুলশিক্ষিকা। এদিকে বালুবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তবে পালিয়েছেন চালক ও হেলপার।

তিনি আরো বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশটি ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!