[ দেশজুড়ে ]
উখিয়ায় যুবককে কুপিয়ে হত্যা করল রোহিঙ্গা সন্ত্রাসীরা
ফাইল ফটো
কক্সবাজারের উখিয়ায় মো. এরশাদ নামে আরো এক রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার ভোরে উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত চারদিনে ক্যাম্পে চারটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মো. এরশাদ কুতুপালং এক্সটেনশন ক্যাম্প-৪ এইচ ব্লকের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন ১৪-এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার।
তিনি বলেন, ক্যাম্পে এরশাদ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ নিয়ে গত চারদিনে ক্যাম্পে চারটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/জেএইচ/এমআরকে/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!