ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

উখিয়ায় রোহিঙ্গা স্বেচ্ছাসেবককে কুপিয়ে হত্যা

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০২, ২১ সেপ্টেম্বর ২০২২
উখিয়ায় রোহিঙ্গা স্বেচ্ছাসেবককে কুপিয়ে হত্যা
মরদেহের সামনে স্বজনরা

কক্সবাজারের উখিয়ায় দুর্বৃত্তদের কোপে জাফর আলম নামে ৩৫ বছর বয়সী এক রোহিঙ্গা স্বেচ্ছাসেবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন।

বুধবার ভোরে ১৮ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত জাফর একই ক্যাম্পের বদিউর রহমানের ছেলে।

১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের মুখপাত্র ফারুক আহমেদ জানান, রাত ৩টার দিকে কয়েক দুর্বৃত্তকে দেখে পরিচয় জানতে চান ক্যাম্পের নিরাপত্তায় কাজ করা রোহিঙ্গা স্বেচ্ছাসেবীরা। এ সময় তারা এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই জাফর মারা যান। আহত হন আরো দুজন। তাদের একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। রোহিঙ্গা সশস্ত্র সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন তিনি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পেও গুলির ঘটনায় হালিম নামের আরেক রোহিঙ্গা আহত হয়েছেন। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আধিপত্য বিস্তার বা পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!