[ দেশজুড়ে ]
সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, সাত রোহিঙ্গাসহ আটক ২২
আটককৃত রোহিঙ্গাদের কয়েকজন- ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় সাত রোহিঙ্গাসহ ২২ জনকে আটক করেছে পুলিশ ও বিজিবি। তাদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ার জামাল হোসেন নামে একজনের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা জানায়, সাগরপথে মালয়েশিয়া পাঠানোর জন্য দালালরা তাদের ঐ বাড়িতে রেখেছিল।
টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে নাইট্যংপাড়ার জামাল হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। সে সময় সেখান থেকে ১৫ বাংলাদেশি এবং ৭ রোহিঙ্গাকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। এছাড়া পাচারের সঙ্গে জড়িতদের ধরতে চেষ্টা চলছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!