[ দেশজুড়ে ]
চাটখিলে চোরাই মোটরসাইকেলসহ আটক ২
ছবি: ডেইলি বাংলাদেশ
নোয়াখালীর চাটখিল উপজেলায় দুটি চোরাই মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার অভিযুক্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার উপজেলার ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের পাল্লা মাহবুব উচ্চ বিদ্যালয়ের মূল গেটের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার দৌলতপুর গ্রামের মুসলিম সাহেবের বাড়ির মৃত আবু আরিফের ছেলে মো. আমির ফয়সাল রাব্বি (২৭) ও সাত্রাপাড়া গ্রামের মো. লোকমান হোসেনের ছেলে মো. ইফতেখার নাবিল লিমন (২৪)।
নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় চাটখিল থানায় মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!