[ দেশজুড়ে ]
ভাতিজার মোটরসাইকেল নিয়ে কাজে যাওয়া হলো না রাজমিস্ত্রির
মরদেহের সামনে স্বজনদের আহাজারি
মেহেরপুরের গাংনীতে কাজে যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সুজন নামে ২০ বছর বয়সী এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন।
বুধবার বেলা ১১টার দিকে গাংনী-কাথুলি সড়কের চৌগাছা এতিমখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন গাংনী পৌর শহরের স্কুলপাড়া এলাকার রতন আলীর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ভাতিজার মোটরসাইকেল নিয়ে সাহারবাটিতে রাজমিস্ত্রির কাজে যাচ্ছিলেন সুজন। চৌগাছা এতিমখানার সামনে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!