ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কলাপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১২, ১১ সেপ্টেম্বর ২০২২
কলাপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
ছবিতে সেকান্দার হাওলাদার

পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় সেকান্দার হাওলাদার নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ৬টার দিকে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউপির সুলতানগঞ্জ গ্রামের সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেকান্দার হাওলাদার একই এলাকার রিয়াজ উদ্দিন হাওলাদারের ছেলে।

নিহতের স্বজনরা জানান, ফজরের নামাজ পড়ে ঐ সংযোগ সড়ক দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন সেকান্দার হাওলাদার। এ সময় পেছন দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

কলাপাড়া থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। তবে ঐ মোটরসাইকেল ড্রাইভারকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!