[ দেশজুড়ে ]
সিরাজগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
ফাইল ফটো
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় পুকুর থেকে জুলমাত প্রামানিক নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতি এলাকায় পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত জুলমাত প্রামানিক একই গ্রামের জমশের প্রামানিকের ছেলে।
জানা যায়, জুলমাত প্রামানিক মানসিক ভারসাম্য হারিয়ে বেশ কিছুদিন ধরে মুকুন্দগাঁতিসহ আশপাশের এলাকায় ঘোরাফেরা করতেন। মঙ্গলবার পুকুরে লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করলে তার পরিচয় শনাক্ত করে।
বিষয়টি নিশ্চিত করে বেলকুচি থানার ওসি তাজমিলুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!