ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নেত্রকোণায় বৃদ্ধের লাশ উদ্ধার

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৯, ১৯ সেপ্টেম্বর ২০২২
নেত্রকোণায় বৃদ্ধের লাশ উদ্ধার
ফাইল ফটো

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় সোয়াদ মিয়া নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের গগডা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত সোয়াদ মিয়া একই গ্রামের সুমন ভূইয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার সকালে নিজ বাড়ির ওয়াশরুমে সোয়াদ মিয়ার লাশ ঝুলতে দেখতে পান পরিবারের লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে সোয়াদ মিয়া ওয়াশরুমে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

কেন্দুয়া থানার ওসি মো. আলী হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!