ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মুহূর্তেই জ্বলে ওঠে পুরো গ্যাস সিলিন্ডার

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৮, ১৬ সেপ্টেম্বর ২০২২
মুহূর্তেই জ্বলে ওঠে পুরো গ্যাস সিলিন্ডার
ছবি: সংগৃহীত

নেত্রকোণায় একটি লুচির দোকানে গ্যাস সিলিন্ডারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও দোকানদারের আনুমানিক ৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জেলার জয়নগর এলাকার হাসপাতাল রোডের ‘তৃষ্ণা লুচিঘ’র নামের একটি দোকানে শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা  ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ফায়ার সার্ভিসকর্মীরা জানান, হাসপাতাল রোডে শান্ত নামে মালিকের তৃষ্ণা লুচিঘর নামক দোকানে রান্নার সিলিন্ডারে লিক হয়ে গ্যাস বেরিয়ে প্রথমে আগুনের ফুলকি দেখা যায়। মুহূর্তেই পুরো সিলিন্ডার জ্বলে উঠে। পরক্ষণেই এটিকে সড়কে ফেলে দেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়।

নেত্রকোণা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আনোয়ার হোসেন বলেন, দোকানটির আনুমানিক ৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমরা অল্প সময়েই আগুন নেভাতে সক্ষম হয়েছি।

ডেইলি-বাংলাদেশ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!