ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

আগুনে পুড়ল ১১ দোকানির স্বপ্ন

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৩, ১৪ সেপ্টেম্বর ২০২২
আগুনে পুড়ল ১১ দোকানির স্বপ্ন
আগুনে পুড়ল ১১ দোকান

যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া কলোনিপাড়া বাজারে আগুনে ১১টি দোকান পুড়ে গেছে। বুধবার ভোরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ভোরে বাজারের একটি দোকানে আগুন লাগে। মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে আগুন। পরে বাজারের নৈশপ্রহরীর চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন তারা। পরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। কিন্তু এর আগেই ১১টি দোকান পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হাসানুরসহ অন্যরা জানান, ভোরে হঠাৎ ভেকুটিয়া বাজারে ভয়াবহ আগুন লাগে। পরে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। এতে তাদের কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে।

যশোর ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর খন্দকার আশরাফুর রহমান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতি সম্পর্কে তদন্ত শেষের আগে কিছু বলা যাচ্ছে না।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!