ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

অটোরিকশায় বাসের ধাক্কা, প্রাণ গেল দুইজনের

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৯, ১৫ সেপ্টেম্বর ২০২২
অটোরিকশায় বাসের ধাক্কা, প্রাণ গেল দুইজনের
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়‌কের কু‌মিল্লার সদর দক্ষিণ উপজেলার বেলত‌লি এলাকায় বা‌সের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর দক্ষিণ উপজেলার কিসমতপুর এলাকার বাসিন্দা জয়নাল আবেদিন ও দূর্লভপুর এলাকার ইমরান হোসেন।

ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটি পেছন থেকে এসে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হয়। এ ঘটনায় দু'জন আহত হয়েছেন। আহতরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। লাশ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে। দুর্ঘটনা কবলিত গাড়ি পুলিশ হেফাজতে আছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!