ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কৃষক হত্যা মামলার আসামিকে কুপিয়ে খুন

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৫৭, ১৫ সেপ্টেম্বর ২০২২
কৃষক হত্যা মামলার আসামিকে কুপিয়ে খুন
ফাইল ফটো

বগুড়ার ধুন‌ট উপজেলায় সুলতান আলী না‌মে হত্যাসহ একাধিক মামলার এক আসামিকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। সুলতান কৃষক রনজু হত্যা মামলার প্রধান আসামি ছিলেন।

বুধবার সন্ধ্যায় ধুন‌ট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুলতান আলী একই গ্রামের আলতাব আলীর ছেলে। 

জানা যায়, সুলতান বুধবার সন্ধ্যায় বাড়ির পাশে মাছ শিকার করতে যান। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই সুলতানের মৃত্যু হয়। খবর পয়ে পুলিশ লাশ উদ্ধার করে বগুড়ার শজিমেক হাসপাতাল মর্গে পাঠায়।

ধুনট থানার পরিদর্শক (তদন্ত) রাজ্জাকুল ইসলাম জানান, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। নিহত সুলতান কৃষক রজনু মিয়া হত্যা মামলার প্রধান আসামি ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!