ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নওগাঁর সব রুটে বাস চলাচল শুরু

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪২, ১৪ সেপ্টেম্বর ২০২২
নওগাঁর সব রুটে বাস চলাচল শুরু
নওগাঁ বাসস্ট্যান্ড

নওগাঁ থেকে অভ্যন্তরীণ ও আন্তঃজেলা রুটে ৯ ঘণ্টা পর ফের বাস চলাচল শুরু হয়েছে। বুধবার দুপুর সাড়ে ৩টা থেকে বাস চলাচল শুরু হয়।

এর আগে বাস ও অটোরিকশা শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় সকাল ৬টা থেকে বাস চলাচল বন্ধ ছিল।

নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এস এম মতিউজ্জামান মতি বাস চলাচলের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে বাস ও অটো চার্জার শ্রমিকদের দ্বন্দ্ব নিরসনে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে তাদের নিয়ে আলোচনায় বসে জেলা ও পুলিশ প্রশাসন।

এ সময় উপস্থিত ছিলেন- সদর থানার তদন্ত (ওসি) রাজিবুর রহমান ও ট্রাফিক পরিদর্শক (টিআই) ও উভয়ের মালিক-শ্রমিকের নেতারা। পরে তাদের সঙ্গে আলোচনার পর ফের বাস চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়।

জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে একটি বাস টার্মিনালে ঢুকছিলো। এ সময় সড়কের পাশে অটোরিকশা দাঁড়িয়ে থাকায় যানজটের সৃষ্টি হয়। ওই সময় বাসচালক অটোরিকশাটি সাইটে নিতে বললে ওই চালক বাসের ড্রাইভার ও হেলপারকে কলার ধরে কিল ঘুষি মারেন। এর প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা থেকে বাস শ্রমিকরা নওগাঁ থেকে আভ্যন্তরীণ সব রুটে বাস-চলাচল বন্ধ করে দেয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!