ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সম্পত্তির জন্য বাবাকে শ্বাসরোধে হত্যা, ছেলের যাবজ্জীবন 

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২১, ১৩ সেপ্টেম্বর ২০২২
সম্পত্তির জন্য বাবাকে শ্বাসরোধে হত্যা, ছেলের যাবজ্জীবন 
ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরে জমি লিখে না দেওয়ায় বাবাকে শ্বাসরোধে হত্যার দায়ে ছেলে মোরশেদুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

মঙ্গলবার দুপুরে নাটোর দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দীন এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মোরশেদুল ইসলাম নলডাঙ্গা উপজেলার ভট্টপাড়া গ্রামের আফছার আলী মন্ডলের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর নজমূল হক।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে বাবার সম্পত্তি নিজের নামে লিখে দিতে চাপ দিয়ে আসছিলেন মোরশেদুল। এমনকি বাবাকে মারধর করতেন। এ নিয়ে স্থানীয় সালিশ বৈঠক হলেও কোনো কর্ণপাত করেননি। ২০১৮ সালের ১০ আগস্ট সকালে বাবার ঘরে গিয়ে জমি লিখে দেওয়ার জন্য চাপ দেন। এতে অস্বীকৃতি জানালে মোরশেদুল ক্ষিপ্ত হয়ে বাবাকে শ্বাসরোধে হত্যা করেন। 

এ ঘটনায় ২০১৮ সালের ১১ আগস্ট নলডাঙ্গা থানায় হত্যা মামলা করেন নিহতের মেয়ে আর্নিকা বেগম। ওই মামলায় পুলিশ মোরশেদুলকে গ্রেফতার করে আদালতে পাঠায়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। দীর্ঘ তদন্ত শেষে ২০১৯ সালের ১৩ মে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই জামিল উদ্দিন। শুনানি শেষে মঙ্গলবার দুপুরে মোরশেদুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন বিচারক।।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!